Message Corner
  • Saroar Alam Siddique

    Saroar Alam Siddique

    Head Teacher

  • Welcome to Shayestaganj Public School & College

    আসসালামু আলাইকুম,
     “শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজ” এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে, আদর্শ মানুষ তৈরির  উদ্দেশ্যে  আমাদের এই উদ্যোগ। 

    শায়েস্তাগঞ্জ উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশাল এই জনগোষ্ঠিকে যুগোপযোগী মানসম্মত শিক্ষা  প্রদানের জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতুল। ভবিষ্যত প্রজন্মকে তাদের সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ ঘটিয়ে শারীরিক, মানসিক, চারিত্রিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্ধুদ্ধ করে তোলার লক্ষ্যে আমাদের এ প্রয়াস। 

     সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধর্মীয় শিক্ষার অনুশাসন, মানবিক মূল্যবোধ ও কম্পিউটার শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি অর্জনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভের পথ নির্দেশ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 

    বাংলা ভাষার যথাযথ অনুশীলনের পাশাপাশি ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাষাগত দূর্বলতা নির্মূল করার দ্বার উন্মুক্ত করবে আশা করি। সাথে সাথে চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মসূচী, খেলাধুলা, শিক্ষা সফর তাদের মেধা বিকাশে ইতিবাচক সুফল বয়ে আনবে।

    আমরা আশা করি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী চাহিদা মেটাতে এবং তাদের সুশিক্ষা লাভের সকল সুযোগ সম্প্রসারণ করতে সক্ষম হব, ইন-শা-আল্লাহ ।

    Read More
    Why Choose

    Shayestaganj Public School & College

    Shayestaganj Public School & College​ -  এর  নিজস্ব কতকগুলো ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর কারনেই মূলত এই স্কুলে আগত ছাত্র-ছাত্রীরা ধাপে ধাপে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে...

    আমাদের বৈশিষ্ট্য.......................

    * বিষয়ভিত্তিক স্নাতক/স্নাতকোত্তর শিক্ষক/শিক্ষিকা কর্তৃক পাঠদান।
    * সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দান।
    * গণিত ও ইংরেজি বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা।
    *স্পোকেন ইংলিশ ও কুরআন শিক্ষার ব্যবস্থা।
    * নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পরের দিন পড়া আদায় করা।
    * দৈনিকপাঠ না শিখলে সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর ব্যবস্থা।
    * সকল শাখায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৫ - ৪০ জনের মধ্যে সীমিত।
    * প্রাক-প্রাথমিক শ্রেণিতে সার্বক্ষণিক দু’জন শিক্ষকের ব্যবস্থা।
    * আরবি ও ধর্মীয় নিয়ম-নীতির ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা।
    * চিত্রাঙ্কনের বিশেষ ব্যবস্থা।
    * শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার ব্যবস্থা।
    * আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
    * ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
    * ছাত্র-ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
    * ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
    * যেকোন ধরনের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
    * ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন।
    * সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি ও কঠোর নিরাপত্তাব্যব
    স্থা।

    Contact for Admission

    01705436777

    View All Teachers and Staffs

    0

    Happy Student

    0

    Dutiful Teachers

    0

    Helpful Staff

    0

    Total Branch

    Various program or class tutorial videos of the institute.

    Discover Shayestaganj Public School & College video resources : expert-led tutorials, real classroom sessions, and coding walkthroughs designed to help you learn efficiently and confidently. Videos you can watch anytime, anywhere, at your own pace.

    More Videos