Why Choose - Shayestaganj Public School & College
Shayestaganj Public School & College - এর নিজস্ব কতকগুলো ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর কারনেই মূলত এই স্কুলে আগত ছাত্র-ছাত্রীরা ধাপে ধাপে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে...
আমাদের বৈশিষ্ট্য.......................
* বিষয়ভিত্তিক স্নাতক/স্নাতকোত্তর শিক্ষক/শিক্ষিকা কর্তৃক পাঠদান।
* সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দান।
* গণিত ও ইংরেজি বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা।
*স্পোকেন ইংলিশ ও কুরআন শিক্ষার ব্যবস্থা।
* নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পরের দিন পড়া আদায় করা।
* দৈনিকপাঠ না শিখলে সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর ব্যবস্থা।
* সকল শাখায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৫ - ৪০ জনের মধ্যে সীমিত।
* প্রাক-প্রাথমিক শ্রেণিতে সার্বক্ষণিক দু’জন শিক্ষকের ব্যবস্থা।
* আরবি ও ধর্মীয় নিয়ম-নীতির ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা।
* চিত্রাঙ্কনের বিশেষ ব্যবস্থা।
* শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার ব্যবস্থা।
* আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
* ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
* ছাত্র-ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
* ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
* যেকোন ধরনের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
* ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন।
* সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।
Latest Notice
-
03 Jan, 2026
.png)